কুষ্টিয়ায় ১০ চাকার ট্রাক ভর্তি ১২ টন সন্দেহভাজন অবৈধ তরল চিনি জব্দ, আটক ৬
কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ায় একটি বিশেষ অভিযান চালিয়ে ১০ চাকার বিশালাকার একটি ট্রাক ভর্তি ১২ টন সন্দেহভাজন চোরাই চিনি জব্দ করেছে পুলিশ। আজ সকালের দিকে চুয়াডাঙ্গা থেকে আসা একটি ট্রাক খাজানগর অবস্থান কালে অবৈধভাবে শুল্ক ফাঁকি দিয়ে এসব পণ্য পরিবহনের অভিযোগে ট্রাকটি জব্দ করার পাশাপাশি ঘটনার সাথে জড়িত সন্দেহে ৬জনকে আটক করা হয়েছে। বর্তমানে তাদেরকে থানা হেফাজতে রেখে ব্যাপক জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ।
আটকৃতরা হলেন
তথাকথিত ক্রেতা খুলনা জেলার হরিণটানা থানার বটিয়া ঘাটা গ্রামের হারান মন্ডলের ছেলে গোবিন্দ মন্ডল,
মালের মালিকগণ যারা বিক্রি করতে আসছিলো তারা হলেন পাবনা জেলার মাদারবাড়িয়া গ্রামের আব্দুল জলিল শেখের ছেলে আজিজুল শেখ, আরিফপুর পশ্চিমপাড়া রমজান আলীর ছেলে শামীম হোসেন, ওহাব আলী শেখের ছেলে আব্দুল মালেক এছাড়াও ট্রাক ড্রাইভার পাবনা জেলার গাঙ্গুহাটি গ্রামের জিলার প্রামানিকের ছেলে জুবেল হোসেন। এ ঘটনায় পলাতক রয়েছে লোকমান , কাবিল মোল্লা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা এলাকা থেকে অবৈধ তরল চিনির একটি বড় চালান কুষ্টিয়ার খাজানগরে অবস্থা করে। স্থানীয়দের সন্দেহে হলে ট্রাকটি আটক করে পুলিশকে খবর দেয়। পরে ঘটনাস্থলে পুলিশ গিয়ে ১০ চাকার একটি ভারী ট্রাকে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ তরল চিনির দেখতে পান অভিযান পরিচালনাকারী সদস্যরা।
উদ্ধারকৃত তরল চিনির বিপরীতে চালক বা সাথে থাকা ব্যক্তিরা তাৎক্ষণিকভাবে কোনো বৈধ কাগজপত্র, ক্রয়ের রশিদ বা শুল্ক পরিশোধের চালান উপস্থাপন করতে পারেননি। প্রাথমিক তথ্যাদি পর্যালোচনা করে এগুলো অবৈধভাবে আনা হয়েছে বলে পুলিশ প্রাথমিকভাবে জোর সন্দেহ করছে। এরপর তরল চিনি ভর্তি ট্রাকটি জব্দ করে সোজা থানা হেফাজতে নিয়ে যাওয়া হয়।
এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানার ওসি জাকির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন ঘটনার বিস্তারিত উদ্ঘাটন এবং এই চোরাচালান চক্রের মূল হোতাদের চিহ্নিত করতে আটককৃত ৬জনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ বিষয়ে সংশ্লিষ্ট থানায় বিশেষ ক্ষমতা আইন ও চোরাচালান বিরোধী আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। শুল্ক ফাঁকি দেওয়ার অপরাধে জেলা জুড়ে নিয়মিত অভিযান ও গোয়েন্দা নজরদারি অব্যাহত থাকবে বলে পুলিশের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।
