সারাদেশ

ভেড়ামারায় রেললাইনে মিলল গার্মেন্টস শ্রমিকের মরদেহ

কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার ভেড়ামারায় রেললাইন থেকে জয়নাল আবেদীন (২৬) নামে গার্মেন্টস শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে উপজেলার বাহিরচর ইউনিয়নের ১৬ দাগ ৬৮ পাড়া এলাকা সংলগ্ন রেললাইনের ওপর থেকে এই মরদেহ উদ্ধার করা হয়। নিহত ব্যক্তি হলেন পঞ্চগঞ্জ ভোদামারা ডাঙ্গামারা এলাকার নয়ামিয়ার ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে বাহিরচর ইউনিয়নের ১৬ দাগ ৬৮ পাড়া এলাকায় রেললাইনের ওপর এক তরুণের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় বাসিন্দারা। পরে বিষয়টি জানালে স্থানীয় ইউপি সদস্য ও ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। খবর পেয়ে পোড়াদহ রেলওয়ে থানা (জিআরপি) পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধারের প্রক্রিয়া শুরু করে।
মৃত্যুর সঠিক কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এটি অসাবধানতাবশত ট্রেনে কাটা পড়ার ঘটনা নাকি অন্য কোনো রহস্য রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ।
এ বিষয়ে পোড়াদহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ হুসাইন জানান, “খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের পরিচয় সনাক্তের পর পরিবারের সদস্যদের খবর দেয়া হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *