অর্থনীতিজাতীয়বাংলাদেশ

আবরার ফাহাদের কবরের পাশে মসজিদ নির্মাণের নির্দেশ প্রধানমন্ত্রীর, পরিবারের সঙ্গে সাক্ষাতে বিচারেরও আশ্বাস

আবরার ফাহাদের কবরের পাশে মসজিদ নির্মাণের নির্দেশ প্রধানমন্ত্রীর, পরিবারের সঙ্গে সাক্ষাতে বিচারেরও আশ্বাস
নিজস্ব প্রতিবেদক:
বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলার দ্রুত বিচার নিশ্চিতকরণের পাশাপাশি তার গ্রামের বাড়িতে কবর সংলগ্ন একটি মসজিদ নির্মাণের আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সন্ধ্যায় সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে নিহত আবরার ফাহাদের পরিবারের সদস্যরা সাক্ষাৎ করতে গেলে তিনি এই আশ্বাস দেন।

সাক্ষাতকালে প্রধানমন্ত্রী আবরার ফাহাদের শোকসন্তপ্ত পরিবারের খোঁজখবর নেন এবং পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। এ সময় তিনি আবরার ফাহাদ হত্যা মামলার বিচার প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করে দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার বিষয়ে সরকারের দৃঢ় প্রতিশ্রুতির কথা পুনর্ব্যক্ত করেন।

পাশাপাশি, আবরার ফাহাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে তার কবর সংলগ্ন এলাকায় খুব শীঘ্রই একটি মসজিদ নির্মাণের প্রশাসনিক উদ্যোগ নেওয়া হবে বলেও তিনি পরিবারকে জানান।

উল্লেখ্য, ২০১৯ সালের অক্টোবর মাসে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শেরে বাংলা হলে নৃশংস হত্যাকাণ্ডের শিকার হন মেধাবী শিক্ষার্থী আবরার ফাহাদ। এরপর থেকেই তার পরিবার ও দেশবাসীর পক্ষ থেকে ন্যায়বিচারের দাবি জানিয়ে আসা হচ্ছিল। বর্তমান সরকারের উচ্চপর্যায়ে এই সাক্ষাতের মধ্য দিয়ে বিচার প্রক্রিয়ার দ্রুত অগ্রগতি এবং মসজিদ নির্মাণের এই ঘোষণায় সন্তোষ প্রকাশ করেছে আবরার ফাহাদের পরিবার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *